বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ জুন ২০ ২০
১১:১১ অপরাহ্ণ

সাবেক মেয়র মরহুম কামরানের রুহের মাগফেরাত কামনায় সনাপের দোয়া

সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ)’র উদ্যোগে সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন
আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন
বুধবার বাদ জোহর মানিকপীর রোডস্থ সনাপের কার্যালয়ে এই দোয়া হয়। এতে দোয়া
পরিচালনা করেন সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ)’র সভাপতি সমাজকর্মী মো. বেলাল উদ্দিন। এতে সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার আন্দোলন সিলেট বিভাগের
প্রতিষ্ঠাতা মনোরঞ্জন তালুকদার, বিশিষ্ট সাংবাদিক এম. এ. মতিন, সনাপের সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, ভাটি বাংলা উন্নয়ন পরিষদের সভাপতি শ্রী সুরঞ্জিত বর্মন, এডভোকেট সুদীপ বৈদ্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ সেলু, জাবেদ আহমদ, মঞ্জু গোপাল রায়, নাইম আহমদ জনি, নাবিল আহমদ, হোসাইন মোহাম্মদ রাজন, আফিকুর রহমান আফিক, জাহাঙ্গীর আলম, মামুন চৌধুরী, তুহিন চৌধুরী, সাদি মোহাম্মদ তারেক প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ