রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২২ ফেব্রুয়ারী ২০ ২২
১২:০ ৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অছিয়ত আলী দাখিল মাদরাসায় আলোচনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় চিত্রাঙ্কণ, কুইজ, সচিত্র প্রতিবেদন, রচনা ও সঙ্গীত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী।

আজ ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ আহমদ আলী ও পরিচালনা কমিটির সদস্য মোঃ ছমর উদ্দিন মানিক।

মাদরসার সহকারী শিক্ষক জুনেদ আহমদ ও মাওলানা নুমান উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মারজানা ইয়াসমিন, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান মারুফ, ফারজানা আহমেদ মীম, কল্যাণপুর ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও মো, মান্নান মিয়া প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ