বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৯ ফেব্রুয়ারী ২০ ২৩
৭:৩৯ অপরাহ্ণ

বলদী পুরাতন জামে মসজিদে বার্ষিক ইসলামী মহাসম্মেলন
কোরআনের মাহফিলে বসলে ইমান বাড়তে থাকে: মাওলানা মোহাম্মদ নুরুল আমান তানভীর

হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমান তানভীর নারায়ণগঞ্জী বলেছেন, আল্লাহ পাক কোরআনকে খিতাব বলেছেন, কোরআনের মাহফিলে বসলে ও শুনার কারনে ইমান বাড়তে থাকে,আল্লাহ তায়লার প্রতি ভরসা রাখলে জান্নাতে স্থান সৃষ্টি হবে, মহানবী হয়রত মোহাম্মদ (সাঃ) আদর্শ অনুসরণ করে কোরআন সুন্নাহ আলকে আমাদেরকে মানতে হবে, কোরআনকে নিষ্কৃত করা যাবে না। কোরআনের খাতিরে জান্নাতে যাবে, শান্তি পাবে ও হেদায়ত পাবে।

এই আমলের সবাইকে কাজ করার আহবান জানান। নুরুল আমান তানভীর দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বলদী পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে বলদী পুরাতন জামে মসজিদ মহল্লার মূর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতায় ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বলদী পুরাতন জামে মসজিদ কমিটির মুতাওল্লী হাজী আতিক আহমদ লাল মিয়া'ও মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শহিদুল ইসলাম জিহাদির যৌথ সভাপতিত্বে ও যুব সংগঠক মিসবাহ উদ্দিন মোহন এর পরিচালনায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা কাওছার আহমদ বি-বাড়িয়া, বিটিভি ও মাইটিভি'র ইসলামী ভাষ্যকার, কায়েস্তরাইল ওয়াক্ফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাহবুব আহমদ নাঈমী, দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইউনুস আলী আকিলপুরী।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা মুজিবুর রহমান হাকিমী বড়লেখা,মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব হযরত মাওলানা শামসুল ইসলাম, শুড়িগাও মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোবারক হোসেন, কান্দিগাও টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জামাল উদ্দিন জামালী।

উপস্থিত ছিলেন বলদী পুরাতন জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুশ শুকুর, সদস্য আইয়ুব হোসেন খান,আব্দুল আহাদ,পারুল মিয়া,লিটন খান,নুরুল ইসলাম রুপন, শরীফ আহমদ, ছুনু মিয়া, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কালাম হোসেন, নুর হোসেন খান, সুমন আহমদ, মারুফ খান, ইমন খান, দৌলা মিয়া, সালমান আহমদ, সুরুক মিয়া, জাহেদুর রহমান, মাসুম আহমদ, রিয়াদ আহমদ ও ইমন আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ