সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১১ জানুয়ারী ২০ ২২
৬:৪৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহাগরের শ্রদ্ধাঞ্জলি
ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসনের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তারা।

সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নব নিবার্চিত সভাপতি রোটারিয়ান নজির আহমদ আজাদ এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহ সভাপতি রোটারিয়ান আব্দুল বাছিত, সহ সভাপতি রোটারিয়ান ডাঃ রনজিত কুমার রায়, সহ সভাপতি প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সহ সভাপতি শামিমা আক্তার ঝিনু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহ যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা রুমি, সহ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান অরুপ রায়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লিমা সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া পীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া হোসেন জাকির, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জুঁই ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তসলিমা বেগম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এনামুল হক তিনু, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ধর্ম ও ঐতিহ্য বিষয়ক সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, শ্যামল সিং প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ