বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৫ জুন ২০ ২৩
৭:০ ০ অপরাহ্ণ

সিলেটে অবিস্মরণীয় উন্নয়নের জন্য মাহমুদুল হাসানকে হাতপাখায় ভোট দিন - মাওলানা ইমতিয়াজ আলাম

সিলেট শহরে অবিস্মরণীয় উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবিকে হাতপাখায় ভোট দেয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

তিনি আজ মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান এর নিজ বাড়ির উঠোনে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, মাহমুদুল হাসান এ নগরীর পুত্র। মানে নগর পুত্র। সে বাহির থেকে আসেনি।

এ শহরে তার জন্য এবং এখানেই বড় হয়েছে। তারপর আবার সে সৎ, যোগ্য ও আমানতদার। তাকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করুন। সিলেটে অবিস্মরণীয় উন্নয়ন হবে।

দুর্নীতি বন্ধ হবে। চুরি বন্ধ হবে। উন্নয়নের রেকর্ড ভঙ্গ হবে ইনশাআল্লাহ। উঠোন বৈঠকে সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ সহ এলাকার মুরুব্বী ও যুবকগণ বক্তব্য রাখেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ