১:০ ৫ পূর্বাহ্ণ
ওসমানীনগরে ১২০ পরিবারের মাঝে আল-হেরা ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নবিত্তদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে আল-হেরা ফাউন্ডেশন ইউএসএ।
তার ধারাবাহিকতায় বুধবার (৬ মে ) ওসমানীনগর থানার বুরুঙ্গা ইউনিয়নের ১২০ পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি ও লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ইকবাল বলেন, ‘মানব সেবা ও আল্লাহর সন্তুষ্টি এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। করোনা ভাইরাসের লকডডাউন এর কারণে দুর্ভোগে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে সিলেট ২ আসন (বিশ্বনাথ, বালাগন্জ) এর মাঠি ও মানুষের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বড় ভাই আতাউর রহমান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সহয়তা অনেক অসচ্ছল পরিবারের মাঝে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসবে। যা এই দুর্যোগকালীন মুহুর্তে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন।
খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল ইসলাম, ফাউন্ডেশনের কোশ্যাধক্ষ্য ও বাঘরখলা জামে মসজিদের ট্রেজারার শাহ উবায়দুল হক, শওকত আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।