শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২১ ফেব্রুয়ারী ২০ ২৫
৫:৫৬ অপরাহ্ণ

আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ

যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুর (রশিদপুর) মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বিশাল র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি রশিদপুর ও সুলতানপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।

প্রধান অতিথির বক্তব্যে ফালাকুজ্জামান চৌধুরী জগলু বলেন, সুন্দর জাতি ও দেশ গঠনে শিক্ষার উন্নয়ন অপরিহার্য। মেধার বিকাশ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

তিনি অত্র এলাকার শিক্ষা বিস্তারে আব্দুল কুদ্দুস তালুকদার প্রাথমিক বিদ্যালয় একটি বিশেষ নিয়ামত উল্লেখ করে বলেন, বিদ্যালয়টির আগামীর সফলতায় সকলের অংশ গ্রহণ অতীব জরুরি। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বার,দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কালাম, আমিনুল হক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দরছ মিয়া, ইরন মিয়া,এনাম উদ্দিন তালুকদার, তুরন মিয়া।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও অতিথিবৃন্দের মধ্যে ক্রেস্ট এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল মাহমুদ আকাশ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সহকারি শিক্ষিকা মোছাঃ সুমি বেগম, পপি বেগম, সোমা বেগম,সমাজসেবী আবুল হাসনাত চৌধুরী, সাদিক চৌধুরী, আজির আলী, দবির মিয়া, লিমন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আরহামুল হক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ