রবিবার, মে ৩১, ২০ ২৬
ডেস্ক নিউজ
২৮ ফেব্রুয়ারী ২০ ২১
১:২৭ পূর্বাহ্ণ

আলহাজ্বা সাজিদা বেগম চেীধুরী টাইটেল মাদরাসার ওয়াজ মাহফিল সম্পন্ন

হাফিজ মাওলানা ওলিউর রহমান বরুণা বলেছেন দুনিয়া ও আখিরাতের সমৃদ্ধি ও সাফল্যের জন্য আমাদেরকে ইসলামের বিধান মেনে চলতে হবে। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই। নগরীর আখালিয়ায় জামেয়াতুল বানাত আল ইসলামিয়া আলহাজ্বা সাজিদা বেগম চেীধুরী টাইটেল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

গতকাল (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার নগরীর আখালীয়ায় আলহাজ্বা সাজিদা বেগম চেীধুরী টাইটেল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন জামিয়া মাহমুদিয়া সুবহানিঘাট মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা নাজির হোসাইন প্রথমপাশী, জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার সদরুল মুদাররিসিন মাওলানা আব্দুস সুবহান, বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী হাজী ইসমত আলী, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমান।

হাফিজ ক্বারী শাকের আহমদ বাহার এর সঞ্চালনায় ওয়াজ মাহফিলে আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ লামারগ্রাম মাদরাসার মুহাদ্দিস মুফতি আবুল হাসান, হাফিজ মাওলানা শামসুল আরেফিন কুমিল্লা, ইউ কে মাইল্যান্ড জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা নাজির উদ্দিন, দারুল হাদিস জাউয়া বাজার মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহান, জামেয়া দরগাহ এর মুহাদ্দিস ও নাজিমে তা-লিমাত মুফতি আতাউল হক জালালাবাদী, মাওলানা আব্দুর রকিব বিশ^স্তরপুরী, গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া’র মুহতামিম মাওলানা পীর আব্দুল জব্বার, জামিয়া হুসাইনিয়া দক্ষিণকাছ মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মুফতি আতাউর রহমান কাসেমী, আখালিয়া নবাবী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহিরুজ্জামান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ