বিজ্ঞপ্তি
১০ :৪৭ অপরাহ্ণ
সিলেটের ভার্থখলায় কাউন্সিলর প্রার্থী তৌফিক বকস লিপনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন এর ঠেলাগাড়ী মার্কার সমর্থনে ভার্থখলার বি-ব্লকবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা গত ৭ জুন বুধবার রাতে ভার্থখলায় অনুষ্ঠিত হয়।
ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মিছবাহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মখলিছুর রহমান, হাজী হেলাল বকস, সিরাজুল ইসলাম শিরুল, খন্দকার মহসিন কামরান, বিলাল আহমদ, আব্দুল হাই শ্যামল, জিয়াউস শামস্ পাবলু, কামাল আহমদ, দুলাল আহমদ, সাহেদ আহমদ, মির্জা মতি, সাদেক আহমদ, তানভির আহমদ, মোমেদ আহমদ, জামিল আহমদ, ফাহিম, সাফাত, তাজুল, আল-আমীন, তানভির প্রমুখ। এছাড়াও সভায় এলাকার অসংখ্য নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।
সভায় ঠেলাগাড়ী মার্কায় ভোট এবং সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চেয়ে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর তৈফিক বকস লিপন বলেন, আমি কাজের মানুষ, কাজ করতে ভালবাসী। ওয়ার্ডের মুরব্বীদের সুপরামর্শ নিয়ে ২৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। যা অতীতে এই ওয়ার্ডে কখনো হয়নি। ওয়ার্ডে অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আমাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে পুনঃরায় ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।
সভায় বক্তারা বলেন, লিপন বকস ২৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছেন, তা ওয়ার্ডবাসী কখনো ভুলবেন না। তাঁর কাজের মুল্যায়ন হিসেবে ওয়ার্ডবাসী ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন। বক্তারা বলেন, লিপন বকস সিটি কর্পোরেশন ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে বন্যা, করোনা সহ দুর্যোগের সময় সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন তা মহতি ও প্রশংসনীয় কাজ। বক্তারা আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে লিপন বকসের ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ২৬নং ওয়ার্ডের ভোটারদের প্রতি আহবান জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি…
জকিগঞ্জে তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরি'মানা, ধ্বংস…
মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে সফল খামারি আরিফুল হক চৌধুরী
শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির…
সর্বোচ্চ পাশের হার অর্জন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের…
নৈরা'জ্য ও অ'গ্নিসন্ত্রা'সের প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
মুহিবুর রহমান একাডেমিতে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত
ছাতকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে গ্রেফ'তার করেছে…
জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায়…
বেকা সিলেট ইউনিটের মাসিক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন
শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে ১২৬…
কমলগঞ্জে গোষ্ঠলীলার মধ্যে দিয়ে শুরু হল মণিপুরীদের ঐতিহ্যবাহী…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ