ডেস্ক নিউজ::
৭:০ ৫ অপরাহ্ণ
সিলেটে আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, থানায় আগুন
প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিক্ষুব্ধ জনতা সিলেট কোতোয়ালি মডেল থানায় আগুন দিয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।এছাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সিলেট পুলিশ সুপারের কার্যালয়। আগুন দেওয়া হয়েছে বন্দরবাজার, সোবহানীঘাট ও লামাবাজার পুলিশ ফাঁড়িতেও। এ ছাড়া সিলেট জেলা পরিষদ এবং নগর ভবনেও হামলা-ভাঙচুর করা হয়েছে।
ভাঙচুরের চেষ্টা করা হয়েছিলন সিলেট পুলিশ কমিশনারের কার্যালয় ও কেন্দ্রীয় কারাগার।
মঙ্গলবার দুপুরেও নগরের বন্দরবাজার এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয় ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।আসবাবপত্রসহ সব জরুরি কাগজ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই পৃথক মিছিল নিয়ে একদল মানুষ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ ও পরিচিত নেতাদের বাসায় গিয়ে হামলা চালিয়েছে।
সূত্রমতে, হামলা ও ভাঙচুর হয়েছে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও একাধিক কাউন্সিলরের বাসভবনেও।
ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ (সদর ও নগর) আসনের সংসদ সদস্য এ কে আবদুল মোমেন, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর।সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের বাসায়ও হামলা চালানো হয়। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের শ্বশুরবাড়িও আক্রমণের শিকার হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। এ ছাড়া গুঁড়িয়ে দেওয়া হয় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের কার্যালয়। সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মখলিছুর রহমান কামরানের কার্যালয়েও হামলা করা হয়। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজের বাসা ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় তার ব্যক্তিগত গাড়িও ভস্মীভূত হয়।
এ ছাড়া দলনিরপেক্ষ হওয়া সত্ত্বেও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসায়ও ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলা-ভাঙচুরের শিকার হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান ,সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম সোবহান চৌধুরী,সিলেট মহানগর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ এলিন শেখ এর বাসভবনও।এছাড়াও হামলার হাত থেকে রক্ষা পায়নি আওয়ামীলীগের নিম্ন থেকে মধ্যম সারির অনেক নেতাকর্মীদের ঘরবাড়িও।
বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি আওয়ামী লীগ ঘরানার নেতাদের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে নগরের চৌহাট্টা এলাকায় সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী এবং সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের ফার্মেসি ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। সিলেট নগরের বড় ফার্মেসিগুলোর মধ্যে এ দুটো ফার্মেসিও ছিল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহাতেও ভাঙচুর ও লুটপাট হয়েছে। সিলেটে সবচেয়ে বড় কয়েকটি কাপড় ও প্রসাধনসামগ্রীর দোকানের মধ্যে এটি একটি। নগরের নয়াসড়ক এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত। এ ছাড়া নগরের ধোপাদিঘিরপাড় এলাকার হোটেল অনুরাগসহ নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা-ভাঙচুর চালানো হয়।
এদিকে মঙ্গলবার পৌনে একটার দিকে সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং গতকাল সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চেতনা ৭১ ভাস্কর্য ভাঙচুর করা হয়।
এদিকে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘থানা, ফাঁড়িতে হামলা চালানো হয়েছে। পুলিশও অরক্ষিত অবস্থায় আছে। এ অবস্থায় অন্যান্য স্থানে নিরাপত্তা দেওয়া সংগত কারণেই পুলিশের পক্ষে সম্ভব হয়নি। তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। কারণ, সরকারি যেসব স্থাপনা ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হচ্ছে, সেসব তো রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ তো জনগণেরই। তাই জনগণকেই এসব সম্পদ রক্ষা করতে হবে।’
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ