৮:২৮ অপরাহ্ণ
আলমপুরে সিলেট জনকল্যাণ পরিষদ ফ্রান্সের উপহার সামগ্রী প্রদান
করোনায় কর্মহীন ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সিলেট জনকল্যাণ পরিষদ ফ্রান্সের উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ সরমার আলমপুর কর্মহীন ৭০টি পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। সিলেট জনকল্যাণ পরিষদ
ফ্রান্সের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। করোনা ভাইরাস এর কারণে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন বাংলাদেশ সরকার। অনেক হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার লক ডাউনের কারনে তারা কাজে যেতে পারছেন না। সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তিরাও খাদ্য সহায়তা প্রদান করছেন। মানবতার এই শ্রেষ্ঠ উদাহরণ হলো মানব সেবা। এরই মধ্যে সিলেট জনকল্যাণ পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি মতিউর রহমান মতিন, হাজী আব্দুল মান্নান, ফয়ছল আহমদ, নাজিম উদ্দিন, আফতাব আহমদ , কামাল আহমদ, দীপংকর টিপু ও আব্দুস সামাদ।