বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ জুন ২০ ২৩
৫:৫০ অপরাহ্ণ

জাতীয় নেতৃত্বে সিলেটের আনোয়ারুজ্জামান এগিয়ে যাচ্ছেন --সৈয়দ দুলাল
নৌকার সমর্থনে বাউল কল্যাণ সমিতির মতবিনিময় সভা

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

(১৮ জুন) রবিবার রাতে সিলেট নগরীর তালতলাস্থ মাহমুদ শাহ শপিং সেন্টারে সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে নগরীতে বসবাসরত সকল বাউলশিল্পী, যন্ত্রশিল্পী সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গীতিকবি জগন্নাথপুর কার্লচারাল ফোরাম ইউকে'র সভাপতি ও নর্থইস্ট আওয়ামীলীগ ইউকে'র সভাপতি সৈয়দ দুলাল। তিনি বক্তব্যে বলেন, সিলেটের সকল নির্বাচনে আমাদের বাউলশিল্পী, যন্ত্রশিল্পী সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ সবসময় অবদান রেখেছেন। বাউলশিল্পী, সংগীতশিল্পীদের গান ছাড়া কোন নির্বাচন তার জৌলুস ফুটে উঠেনা।

শিল্পীরা প্রার্থীদের প্রতীক নিয়ে গান না গাইলে ভোটাররাও উজ্জীবিত হয়না। তাই যেকোনো নির্বাচনে বাউলশিল্পী যন্ত্রশিল্পী সংগীতশিল্পীদের ভুমিকা অপরিসীম। তিনি বলেন, বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীর সমর্থনে এই মতবিনিময়ের আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন।

গণতন্ত্রের মানসকন্যা এশিয়া মহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী আমাদের সকলের তার আত্মীয় আনোয়ারুজ্জামান । আনোয়ারুজ্জামান দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে বসবাস করছেন আমরা তিনিকে খুব কাছ থেকে দেখেছি তিনি একজন নির্লোভ নিরহংকার কর্মীবান্ধব নেতা।

তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও বছরের অধিকাংশ সময় দেশে থেকে রাজনৈতি করে যাচ্ছেন,এমনকি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ আওয়ামিলীগ কে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।আমাদের আনোয়ারুজ্জামান ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বাধীনতার নৌকা প্রতীক দিয়ে মেয়র পদে প্রার্থী করে আমাদের কাছে পাঠিয়েছেন,এখন আমাদের সকলের দ্বায়িত্ব হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতি সম্মান রেখে আগামী ২১ জুন নির্বাচনে আমাদের সকলের প্রিয় স্মার্ট সিটির স্বপ্নদ্রষ্টা ক্লিন এবং গ্রীন সিটি গঠনের অন্যতম রূপকার আনোয়ারুজ্জামানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের প্রানপ্রিয় সিলেট সিটি করপোরেশন কে মানুষের বসবাসযোগ্য সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত একটি নিরাপদ নগরী গড়ে তোলা।তিনি আরো বলেন যদি আপনারা আনোয়ারুজ্জামানকে এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তিনি এই নগরীতে নিরাপদে বাউল শিল্পী সংগীত শিল্পীরা নিরাপদে প্রাণখুলে সংগীত পরিবেশ যাহাতে করতে পারে তার ব্যবস্থা করবেন,কারন আনোয়ারুজ্জামান আপাদমস্তক একজন সংস্কৃতিক মনা মানুষ তিনি হৃদয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য বাউল গান লালন করেন।

বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের সহ সভাপতি সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ সহ সভাপতি নাজমুল ইসলাম, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ, অল্ডহাম যুবলীগ সভাপতি মসাহিদ আলী, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সহ সভাপতি নোমান চৌধুরী, সান্ডারল্যান্ড যুবলীগ সাধারণ সম্পাদক কামরান হোসেন, মিশিগান যুক্তরাষ্ট্রে যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সাবেক সভাপতি গীতিকার হিরন মিয়া, সিলেট জেলা তাতীলীগ এর দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের সহ সভাপতি বাউল শিল্পী লাল মিয়া,বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক বাউল শিল্পী কালা মিয়া,বাউল নুনু আল গাজী,বাউল আব্দুল খালিক,রুজিনা আক্তার রুজি,সংগীত শিল্পী হাবিবা আক্তার জুমা,আব্দুর রহিম,শিপলু মিয়া, সংগীত অনুরাগী ইমরান ঢালী, আজহারুল ইসলাম আজহার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ