বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ জুন ২০ ২০
৪:০ ০ অপরাহ্ণ

কামাল লোহানীর মৃত্যুতে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন’র শোক

করোনায় আক্রান্ত হয়ে শনিবার (২০ জুন) সকালে মারা গেছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানী (৮৬)। সাংস্কৃতিক আন্দোলনের এই পুরোধা ব্যক্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি সাংবাদিক ফয়সল আহমদ বাবলু ও সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির।

এক শোক বার্তায় তারা বলেন , ‘সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি।’

একুশে পদকপ্রাপ্ত এই ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ শোক বার্তায় আরও জানান, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কামাল লোহানীর সরব পদচারণা ও কর্মযজ্ঞ এদেশের প্রতিটি মানুষকে প্রেরণা জোগাবে। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক-সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ