বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ অক্টোবর ২০ ২৬
৬:৩৮ অপরাহ্ণ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) নিয়ে নবীন বরণ
জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে: শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দক্ষিণ সুরমা কলেজ শাখা। বুধবার (৮ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে প্রায় ৪৫০ জন নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ শাখার সভাপতি আখলাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে। আপনাদের বয়স এখন খুবই কম। তাই এই বয়সে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। কারণ, এই সময়ের সিদ্ধান্তই ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “জীবন গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন অধ্যবসায়। আপনারা সবাই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী।

আপনাদের হাতে সময় খুবই সীমিত। অনেক সময় দেখা যায়, এইচএসসি পরীক্ষার আগে পুরো সিলেবাস শেষ করা সম্ভব হয় না। আবার ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তাই শেষ মুহূর্তের চাপ এড়াতে এখন থেকেই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

নিয়মিত পড়াশোনা করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে দক্ষিণ সুরমা কলেজ শাখা ও সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ