মঙ্গলবার, নভেম্বর ৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ অক্টোবর ২০ ২০
১২:৫০ অপরাহ্ণ

পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ
কুলাউড়ায় সরকারী গোপাঠ জবর দখল করে অবৈধ পাকা বাড়ি নির্মাণ 

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলার কাদিপুরে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে এবং সরকারি দুটি গোপাঠ জবরদখল করে অবৈধ পাকা বাড়ি নির্মাণ করেছেন স্থানীয় বসবাসরত ভূমি খেকো লোক।

এব্যাপারে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসক,কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে জবরদখলকৃত সরকারি গোপাঠ উদ্ধারের জন্য স্থানীয় এলাকাবাসী একটি লিখিত অভিযোগ করেছেন।

এলাকাবাসীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে ছকাপন মৌজার ৪ নং সীটের জেএল নং-৬৯,৭৫৪৬ নং দাগের মনিরুল ইসলাম মাষ্টারের বাড়ির সম্মুখ হইতে চন্দন মাষ্টারের বাড়ি পর্যন্ত  ও ৭৫৯৫ নং দাগের আব্দুল মতলিবের বাড়ির সম্মুখ থেকে  মৌলানা নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত সরকারী দুটি গোপাট স্থানীয় বসবাসরত কিছু ভূমি খেকো দখল করে পাকা বাড়ি নির্মাণ করেন। স্থানীয় এলাকাবাসী গোপাঠ দুটি দীর্ঘদিন থেকে বৃষ্টির মৌসুমে কৃষিকাজের জন্য গবাদিপশু নিয়ে যাতায়াতসহ গ্রামের নিষ্কাশনের ব্যবহার করে আসছে। ১৫ ফুট প্রস্থ দুটি গোপাঠ স্থানীয় কিছু প্রভাবশালী লোক জবরদখল করে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণ করেছে।  সামান্য বৃষ্টি হলে গ্রামের বাড়ি ঘর ও  মসজিদে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কাঁচা রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। এতে গ্রামবাসী চরম দূর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। 

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, ইতোমধ্যে সহকারি কমিশনা (ভুমি) কে নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিন পরিদর্শণ করে সার্বেয়ার দিয়ে জরিপ করার জন্য। এবং সরকারী জায়গা হলে দখলকৃতদের উচ্ছেদ করা হবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ