বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মে ২০ ২০
১২:৪৬ পূর্বাহ্ণ

 নিম্ন-আয়ের অসহায় মানুষদের সাহায্যার্থে কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের অর্থ বিতরণ

বিশ্বব্যাপী মহামারী করোনা'য় লকডাউনে থাকা নিম্ন-আয়ের মানুষজনের সাহায্যার্থে অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ সিলেট। 
আজ ১৯ই মে' মঙ্গলবার গোলাপগঞ্জ বিয়ানীবাজার  উপজেলার কয়েকটি এলাকা মেহেরপুর বাজার, ডেপুটিবাজার ও আছিরগঞ্জ বাজার এলাকায় অর্ধশতাধিক অসহায় মানুষজনের মধ্যে সংঠনের পক্ষথেকে এই অর্থ বিতরণ করেন পরিষদের সভাপতি আমিন উদ্দিন আহমদ। 

এসময়ে তাহার সাথে ছিলেন সংঠনের প্রতিষ্টাতা সদস্য হাবিবুর রহমান জিতু, সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক লুৎফুর রহমান, ধর্ম সম্পাদক প্রভাষক আমিরুল ইসলাম।
এসব স্থানে এলাকাবাসীর পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এনার মিয়া, আবুল কালাম, ইকবাল হোসেন, আলী আকবর, জামিল আহমদ, ও জাকির আহমদ প্রমুখ। 
অর্থ বিতরনের সময় সভাপতি বলেন, সম্প্রতি বিশ্বব্যাপী মহামারী করোনা'য় মানুষজন দীর্ঘদিন যাবৎ লকডাউনে থাকার ফলে নিম্ন-আয়ের মানুষরা খুবই কষ্টে দিনপাত করছেন। এসব মানুষের কথা চিন্তা করে তাদের সাহায্যার্থে সংগঠনের পক্ষথেকে সাধ্যনুযায়ী আমরা আমাদের কার্যকরী এলাকায় কিছু মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। তিনি অসহায় এসব মানুষদের সাহায্যার্থে সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহ্বান জানান। 
তিনি বলেন আমাদের এই মহতী উদ্দোগ সফল করতে আমাদের সংঠনের দেশে-বিদেশে অবস্থানরত সম্মানীত আজীবন সদস্য, প্রতিষ্টাতা সদস্য, কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে অনেকে আমাদের তহবিল সংগ্রহে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য সংগঠনের পক্ষথেকে আমি উনাদের নিকট আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি 

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ