মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ ডিসেম্বর ২০ ২৫
১:৫১ অপরাহ্ণ

গ্রাহকদের জন্য ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করলো লাফার্জহোলসিম

দেশের নির্মাণ শিল্পে নতুন এক মাত্রা যোগ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। গতকাল (ডিসেম্বর ০৯, ২০২৫) রাজধানীর পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসন প্রকল্পে কোম্পানিটির প্রথম ‘এক্সপেরিয়েন্স জোন’ এর উদ্বোধন করা হয়েছে।

এই ‘এক্সপেরিয়েন্স জোন’ এ গ্রাহক, প্রকৌশলী, রাজমিস্ত্রি এবং বাড়ী নির্মাণকারীরা নির্মাণ সামগ্রীর গুণগতমান, বৈজ্ঞানিক দিক এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মাহফুজুল হক এই ‘এক্সপেরিয়েন্স জোন’ এর উদ্বোধন করেন।

এসময় কোম্পানিটির চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ আনিসুজ্জামান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল আজাভেদো সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মাহফুজুল হক বলেন, “লাফার্জহোলসিম সবসময়ই উদ্ভাবন, গুণগত মান ও টেকসই নির্মাণ সমাধানে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

এই এক্সপেরিয়েন্স জোন, নির্মাণ সামগ্রী সম্পর্কে মানুষের ধারণাকে আরও উন্নত করবে। গ্রাহকরা এখন হাতে-কলমে বুঝতে পারবেন কোন পণ্য কোন কাজে বেশি উপযোগী এবং কেন লাফার্জহোলসিম এর পণ্য সবচেয়ে টেকসই ও নির্ভরযোগ্য।”

এই ‘এক্সপেরিয়েন্স জোন’ এ বিভিন্ন সিমেন্ট ও নির্মাণ সামগ্রী প্রদর্শণ করা রয়েছে। এর পাশাপাশি গ্রাহকরা চাইলে এসব সামগ্রীর শক্তি, স্থায়িত্ব ও পারফরমেন্স নিয়ে লাইভ ডেমোনেস্ট্রশন দেখতে পারবেন।

এছাড়া এই এক্সপেরিয়েন্স জোন এ গ্রাহকদের জন্য থাকছে টেকসই নির্মাণ ও সবুজ উদ্ভাবন নিয়ে তথ্য; বাড়ী নির্মাণকারী, প্রকৌশলী ও রাজমিস্ত্রিদের জন্য পরামর্শ এবং ভবিষ্যৎ প্রকল্প নির্মাণে অভিজ্ঞদের নির্দেশনা।

লাফার্জহোলসিম বাংলাদেশ বিশ্বাস করে, এই উদ্যোগ নির্মাণ শিল্পে নতুন মানদন্ড তৈরি করবে এবং গ্রাহকদের আরও সচেতন, আত্মবিশ্বাসী ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এধরণের এক্সপেরিয়েন্স জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে লাফার্জহোলসিমের, যাতে করে দেশের প্রতিটি অঞ্চলের মানুষ আধুনিক প্রযুক্তি ও সঠিক তথ্যের সুবিধা পেতে পারেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ