৮:৩৬ অপরাহ্ণ
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের আর্থিক সহায়তা প্রদান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বাংলাদেশ আজ অবরুদ্ধ। অবরুদ্ধ বাংলাদেশর অর্থনীতি। এমতাবস্থায় সমাজের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। কোম্পানীগঞ্জ উপজেলার এই সকল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপ। রবিবার (১৭মে) ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোম্পানীগঞ্জ উপজেলার ৪২টি মাদ্রাসার ২শ’রও অধিক শিক্ষককে নগদ আর্থিক সহায়তা প্রদান করে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপ।
মাদ্রাসা শিক্ষকদের হাতে এই নগদ আর্থিক অনুদান তুলে দেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের উপদেষ্টা হাজী আবুল বাশার, উপদেষ্টা ফজল মিয়া, কার্যকারী সদস্য কাউছার আহমদ, সদস্য আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাসুম আহমদ, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম জহির উদ্দিন, থানা সদর মাদ্রাসার মুহতামীম মুফতি হাসান আল হেলাল, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের অফিস সচিব শামছুল আলমসহ কোম্পানীগঞ্জ উপজেলার কওমি মাদ্রাসার শিক্ষকবৃন্দ।