রবিবার, নভেম্বর ৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ মে ২০ ২০
৩:৫৩ অপরাহ্ণ

করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজার হাসপাতালের তিন জন ডাক্তার

মৌলভীবাজার জেলার ২৫০ শয্যা হাসপাতালের তিন জন ডাক্তার করোনা জয় করেছেন তারা হলেন,  মেডিসিন  বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মারুফ রাসেল, গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ মির্জা ফারজানা হলি এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ দেব। তারা সবাই নিজ নিজ কর্মস্থলে চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। 
গত ৫ মে করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর তারা চলে গিয়েছিলেন আইসোলেশনে। ১৮ মে তাদের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে পরপর দুইটি রিপোর্টই নেগেটিভ এসেছে ডা. বিশ্বজিৎ এবং ডা. মারুফের। ডা. হলি শেষ রিপোর্টটির জন্য অপেক্ষা করছেন। যদিও তার একটি রিপোর্ট ইতিমধ্যে নেগেটিভ এসেছে। 
করোনা মুক্ত হওয়ার এই তথ্য তারা সবাই আলাদা আলাদাভাবে নিশ্চিত করেছেন।নিড়ে থাকুন সুস্থ থাকুন,  বাহিরে নয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ