বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৫ মার্চ ২০ ২৩
১০ :৩৯ অপরাহ্ণ

২৫ মার্চকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও একাত্তরে গণহত্যায় জড়িত পাকিস্তান সেনাবাহিনীর বিচারের দাবিতে আজ ২৫ মার্চ শনিবার বিকাল সন্ধ্যা ৭ টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখা ।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আফজল আহমেদ শুভ। সংগঠনের সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ , “আজ ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস

। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তান হানাদার বাহিনী অন্যায়ভাবে নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নৃশংস গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছিল।

স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত ৩০ লক্ষ বাঙালিকে গণহত্যা ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হানি করার অপরাধে পাকিস্তান সেনাবাহিনীর কোন বিচার হয়নি যা কখনোই বাংলাদেশের জনগণ মেনে নিবে না। জাতিসংঘের নিকট দাবি, অবিলম্বে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে। একাত্তরে নৃশংস গণহত্যায় জড়িত পাকিস্তান সেনাবাহিনীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ