সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
১১ ডিসেম্বর ২০ ২১
২:২৯ পূর্বাহ্ণ

শীতার্থদের মাঝে 'ছবিকথা বলে' সিলেট সমাজকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
'ছবিকথা বলে' সিলেট সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ এলাকায় ভাসমান মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ালে শীতে কেউ আর কষ্ট পাবেনা। সামান্য হলেও তাদের শীত নিবারণ হবে। এমন মহৎ কাজে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে বক্তারা আহবান জানান। 'ছবিকথা বলে' সিলেট সমাজকল্যাণ সংগঠনের সভাপতি ফটো সংবাদিক জাবেদ আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, সমাজসেবী মো: আকমল হোসেন সুমনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণককালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনস সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন হাসান, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, ‘ছবিকথা বলে’ সিলেট সমাজকল্যাণ সংগঠনের সহ সভাপতি সুলাইমান আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক জাবেদ এমরান, সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু। আরো ছিলেন, ছাত্রনেতা রবিউল হাসান ইমরান, বদরুল ইসলাম, কোহিনূর আহমদ প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ