১১:২৫ অপরাহ্ণ
আতিকুর রহমান সাকের এর ব্যক্তিগত উদ্যোগে ৮০০ প্যাকেট ইফতার বিতরণ
বৃহস্পতিবার ব্যাত্তগত উদ্যোগে মোঃ আতিকুর রহমান সাকের মানুষের ঘরে ঘরে ও কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের হাতে এই ইফতার তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন এলাকার যুব সমাজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় মোঃআতিকুর রহমান সাকের জানান, মানবতার কল্যাণে সহায়তা প্রদান পর্যায়ক্রমে এ ধারা অব্যহত থাকবে। এবং সমাজের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি। আমরা একে অপরের প্রতি যদি সহনশীল হয় তাহলে এই প্রতিকূল সময় অতিবাহিত করতে সক্ষম হব।
তিনি আরও বলেন এই সময়টি হচ্ছে প্রতিটি মানুষের জন্য হচ্ছে প্রতিটি মানুষের জন্য অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটি সময় যা পার করছে। তাই সবার সাধ্য মতে একে অপরের প্রতি এগিয়ে আসা প্রয়োজন এবং মানুষের কাছে আমরা স্বল্প পরিমাণ যা কিছু পারি পারি পৌঁছে দিয়ে মানুষের পাশে থাকা উচিত। তাই আল্লাহ যতদিন হায়াত দান করবেন মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।