১২:১৬ পূর্বাহ্ণ
কুলাউড়ায় লকডাউন পরিবারের পাশে দাঁড়ালো ‘লাইট গ্রুপ’
নিজস্ব প্রতিবেদক:: করোনা আক্রান্ত রোগীর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে কুলাউড়া পৌরশহরের ৬ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো লাইট গ্রুপ।
(১৬ জুন) মঙ্গলবার বিকেলে গ্রুপটির পক্ষ থেকে ৬ টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ নেতা ও কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।
এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হক, পৌর কাউন্সিলার মঞ্জুর আলম চৌধুরী খোকন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরী,দি লাইট গ্রুপের সদস্যরা সায়েম আহমদ,সাইদুল হাসান প্রমূখ।
খাদ্য সামগ্রীতে ছিল- ২০ কেজি চাল, ৫ লিঃ তেল, ২ কেজি চিনি, আধা কেজি রসুন, ৩ কেজি পেয়াজ, আধা কেজি চা পাতা, আধা কেজি দুধ, ২ কেজি ডাল, ১ বক্স মাস্ক, ১ টি হ্যান্ড স্যানিটাইজার, ১ টি ডেটল সাবান ও ১টি সাবান।
খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে মেয়র আক্রান্ত করোনা রোগির বাসায় গিয়ে খোঁজ খবর নেন। তখন তাদের উদ্দেশ্যে বলেন মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনিই সর্ব ক্ষমতার অধিকারী ও স্বুস্থ করে দেয়ার মালিক। আপনারা কেউ বাড়ীর বাহিরে যাবেন না। আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু লাগলে আমাকে জানাবেন, আমি পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ঘরে পাঠাবো।