১:১১ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় আজ শনিবার নগরীর বাদাম বাগিচা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণে বক্তারা বলেন, বিশ্বেজুড়ে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়ছেন কোটি কোটি মানুষ। বাংলাদেশেও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের পাশাপাশি দেশের এই দুর্যোগ মূহুর্তে সমাজের বিত্তশালীসহ সবাইকে এগিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। সেই লক্ষ্যে আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠন মানুষের পাশে দাড়িয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিরাও মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছেন। সরকারের নির্দেশনা মেনে চলছে এই পরিস্থিতি থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবো। সামাজিক ও বিবেকের তাড়নায় এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন। এই সংগঠনের নেতৃবৃন্দকে বক্তরা অভিনন্দন জানান। আগামী দিনেও যেন তারা অসহায়,কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ান, এই সংগঠনের প্রতি আমাদের আহবান রইল। এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ও সংগঠনের মুখপাত্র দেওয়ান দিপু কে ধন্যবাদ জানান বক্তারা।
বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজির হুসেন লাহিনের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহেদ আহমেদ এবং মহানগর যুবলীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবির হাসান রানা।
এসময় উপস্থিত ছিলেন- ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক অনুজ তালুকদার, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।