শনিবার, মে ২, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
২৭ সেপ্টেম্বর ২০ ২৪
৫:১৭ অপরাহ্ণ

আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে জুলাই-আগস্ট ‘গণহত্যা’ নিয়ে আলাপ ড. ইউনূসের

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ সময় বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার মামলাসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয় তাদের।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে চলাকালীন যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

আজ রাতে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ভাষণ দেবেন ড. ইউনূস। বাংলাদেশ টেলিভিশনে ভাষণটি সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দেবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ