শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৫ মার্চ ২০ ২৩
৭:৫৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ৭ ও ১৭ মার্চ পালনে প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আসিফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জনার্দন তালুকদার, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আরিফ, সাংবাদিক আকবর রেদওয়ান মনা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ