১:৩৪ পূর্বাহ্ণ
বেস্ট চয়েস ওলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ১১তম দিনে ইফতার বিতরণ
বেস্ট চয়েস ওলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী চলা বিনামূল্যে ইফতারি বক্স ও বিশুদ্ধ পানির বোতল ১১ তম দিনে ১২০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
১১তম দিনে ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাএলীগের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা যুবলীগ নেতা সুজেল আহমেদ তালুকদার ও সিলেট জেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম।
এসময় আর উপস্থিত ছিলেন- বেষ্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্টাতা ফরহাদ খান সুমন, অপলু আহমদ, শাহরিয়ার হোসেন, সাকু আহমদ, তারেক আহমদ, হুমায়ুন কবির মাছুম, সাহেদুজ্জামান স্বপন, এ এফ এম জাকারিয়া, কাজী জাহিদুল ইসলাম সাদি, জুনেদ আহমদ,রিপন আহমদ, মোবারক আলী, সৌরব জাগিরদার, কছির ভুইয়া, জাজিদুর রহমান সুমন, মঈনুল হাসান বিজয়, আহমেদ নোবেল, আবির আহমদ,নুমান অাহমেদ, রাব্বি আহমদ, হৃদয় আহমদ, মহসিন রিদা প্রমুখ।