৮:১৯ অপরাহ্ণ
সিলেটের পবিত্রতা রক্ষায় কাজ করতে চাই - হাতপাখার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, পবিত্র সিলেট নগরীকে বাস্তবিক অর্থে পবিত্র নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
অশ্লীলতা, অরাজকথা, বেহায়াপনা দূর করে একটি আদর্শ নগরী হিসেবে সিলেটকে সাঁজাতে চাই। সর্বনাশা নেশার ছোবল থেকে মুক্ত করে সিলেটকে একটি পবিত্র শহরে রূপ দিতে চাই। তিনি আজ নগরীর ৪০ নং ওয়ার্ডের কুচাই এলাকায় এবং ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট ও তেররতনবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন, তাদের দাবি দাওয়া ও তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনেন। নির্বাচিত হতে পারলে তাদের দাবি-দাওয়া গুরুত্ব সহকারে আদায় করবেন বলে আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন সহ দক্ষিণ সুরমা থানা, শাহপরান রহ থানা, ৪০ নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ড নেতৃবৃন্দ।