মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ মে ২০ ২০
৯:৫১ অপরাহ্ণ

অসহায়দের মাঝে মারিয়া  ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ মে শুক্রবার বেলা ২টায় লামা হাজরাই ১নং মোল্লাগাও ইউনিয়নের বেশ কয়েক গ্রামে তার পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দেশের এই কঠিন সময়েও দেশের বাহিরে থেকেও প্রবাসীরা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এই ক্রান্তি লগ্নে নিজেরা অনেক কষ্টে দিন যাপন করে দেশের মানুষের কথা ভেবে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। রুমেল আহমদের এই ত্রাণ সামগ্রী বিতরণ সময় উপযোগী উদ্যোগ। আসুন আমরা সবাই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। আর দেশেও ও দেশের বাহিরে যারা করোনা ভাইরাসে আক্রান্ত আছেন তাদের আশু রোগমুক্তি কামনা করছি। আর পাশাপাশি যারা আছেন তাদেরকে মহান রাব্বুল আল আমিন তাদের সুস্থতা দান করুন। তিনি বলেন, সরকার দেশের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে একজন মানুষকেও অনাহারে থাকতে দেওয়া হবে না। তাই সরকারের পাশাপাশি বেসরকারি দাতাসংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানার সহকারি পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম বার, দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সাইফুল আলম, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, ৭নং ওয়ার্ডের ১নং মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার আইয়ুব আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের স্বেচ্ছাসেবক রাবেল আহমদ, জুনেদ আহমদ, মঞ্জুর আহমদ, জাকারিয়া আহমদ, মান্না, ফরহাদ, সাকিব, মওদুদ, সাঈদ, আদনান, জাবের, মইনুল প্রমুখ। বিজ্ঞপ্তি  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ