মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ মে ২০ ২০
১১:৩১ অপরাহ্ণ

ফেঞ্চুগঞ্জে গ্লোবাল মুসলিম এইড'র খাদ্য সামগ্রী বিতরণ

ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন কুমার দেবনাথ বলেছেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্লোবাল মুসলিম এইডের নেতৃবৃন্দ। যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলমাছ খানের অর্থায়নে সংগঠনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ কর্মহীন হয়ে পড়া ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নীরবে নিভৃতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি।

বুধবার সকালে উপজেলার ঘিলাছড়া দক্ষিণ ধারণ জামে মসজিদ প্রাঙ্গণে গ্লোবাল মুসলিম এইডের উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্য রাখেন- গ্লোবাল মুসলিম এইডের বাংলাদেশ প্রতিনিধি আশরাফ আলী খান, ইউপি সদস্য বুরহান উদ্দিন সিন্ধু, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবুল বশর, ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রারী কার্যালয়ের দলিল লেখক কমিটির সাবেক সাধারণ সম্পাদক লেইছ আহমদ, দক্ষিণ ধারণ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।

সবশেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম শাহিন আহমদ৷ ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিন শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, তেল ও সাবান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ