তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১০ :১৬ অপরাহ্ণ
বাংলাদেশ নির্মাণে যারা অবদান রেখেছেন সরকার তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে--ড. মোশাররফ
বিএনপি'র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের নির্মাণে যেসব মানুষ অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করা হয় না। তাদের নামগুলো পরিকল্পিতভাবে ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের হীনমন্যতার কারণে শুধুমাত্র একজনকে প্রতিষ্ঠা করতে চায়।
গতকাল বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।দলের সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানকে স্মরণ করে বিএনপির বর্ষীয়ান নেতা ড. মোশাররফ বলেন, আজ আমরা যেসব কথা বলছি। বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, ন্যায় নীতি, অর্থনীতির বৈষম্য দূর করে যথাসাধ্য সাম্য প্রতিষ্ঠা করা, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছিল কে এম ওবায়দুর রহমানের স্বপ্ন। সেই স্বপ্ন আজ ধূলিস্যাৎ হয়ে গেছে। যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না। দেশের মানবাধিকার নাই সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যে দেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না, সেই দেশে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে না।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথিএ বক্তৃতায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা নেই।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রিপোর্ট প্রকাশের পরে আওয়ামী লীগের নেতারা নিজেদের মতো বানিয়ে কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাকশাল প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ৭১ থেকে আওয়ামী লীগ একক ক্ষমতা একক নেতৃত্বে বিশ্বাস করে। সচেতনভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ।তিনি বলেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সবাইকে ছোট করে দেখাতে পছন্দ করে। আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না। এরা তাজউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামও নেয় না মুখে।আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার পুরনো স্বপ্ন বাস্তবায়ন করছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সচেতনভাবে বাংলাদেশকে গণতন্ত্র থেকে সরিয়ে ফ্যাসিবাদ, কর্তৃত্বববাদ ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে।তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে।তিনি বলেন, মাত্র কয়েকজন লোক দেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, ব্যাংক লুটপাট, রিজার্ভ লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে বাদ দিয়ে অব্যাহতভাবে ক্ষমতা দখল করে রাখার রাজনীতি সৃষ্টি করেছে আওয়ামী লীগ। সংবিধানকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রেখেছে তারা। জনগণকে বাইরে রেখে সংবিধানের কথা বলা আওয়ামী লীগের মুখে শোভা পায় না। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা ভোগ করছে তারা।তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের কাছে জনগণ বলে কোনো শব্দ নেই, দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। আর এজন্য সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে। কোনো আলাপ-আলোচনার সুযোগ নেই। রাস্তা দখল করে ফয়সালা হবে। ফ্যাসিস্ট সরকারের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনগণ।জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, যুবকদের এখন লড়াই করার সময়। আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে না। আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না। এ লড়াই বাংলাদেশের ১৮ কোটি মানুষের লড়াই। ব্যাপক গণঅভ্যুত্থান, গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে।বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম মিল্টন প্রমুখ বক্তব্য রাখেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
নেশা করতে দেখে ফেলায় কমলগঞ্জে ভাতিজাসহ তিন জনকে…
জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র…
পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের…
অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান…
‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনে কার্যক্রম…
সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র
মেঘনা-বুড়িগঙ্গা চিরে সমুদ্রকন্যার সন্ধানে: একটি স্মৃতির সফর
স্কুল পড়ুয়া ৩০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল
রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো…
খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনি'য়মের…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ