রবিবার, জুলাই ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ আগস্ট ২০ ২৫
৮:০ ৯ অপরাহ্ণ

কুশিয়ারা ডিগ্রি কলেজের নবগঠিত গভর্ণিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

কুশিয়ারা ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আজ মঙ্গলবার নবগঠিত গভর্ণিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক অঞ্জন কান্তি দাসের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও ১০নং উত্তরবাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ জাহিদ হোসাইন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্ণিং বডির সম্মানিত সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন । সভায় কোপ্ট সদস্য হিসেবে ডা. মোঃ ইশতিয়াক আলম ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রশিদ আহমদকে মনোনীত করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বর্তমান গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমেদ মিছবাহ, শ্রী নীহার রঞ্জন দাস (বিদ্যোৎসাহী সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি), মোহাঃ জাহিদ হোসাইন (বিদ্যোৎসাহী সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি), মোঃ কামাল উদ্দিন (অভিভাবক সদস্য), মোঃ শামসুল আলম (অভিভাবক সদস্য), জালাল উদ্দিন (অভিভাবক সদস্য), আব্দুল জলিল (হিতৈষী সদস্য), মোঃ আলী আকবর চৌধুরী (শিক্ষক প্রতিনিধি), মোঃ মহর আলী (শিক্ষক প্রতিনিধি), মোঃ রফিকুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), জনাব মিতালী দেব (সদস্য সচিব)। মোঃ লোকমান উদ্দিন (দাতা সদস্য) প্রবাসে অবস্থান করায় আজকের সভায় উপস্থিত থাকতে পারেন নি।

সভায় কুশিয়ারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী শাহা আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কলেজ গেইট ও সীমানা প্রাচীরের নির্মাণ কাজের অগ্রগতি দেখে গভর্ণিং বডির নবনির্বাচিত সভাপতি ও সদস্যগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

তাছাড়া কলেজ মসজিদের গেইট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ অতি সত্বর শুরু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দাতা, স্থানীয় ও প্রবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ