মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৮:১৪ অপরাহ্ণ

মুজিববর্ষের উদ্বোধনী দিনের সিলেট  মহানগর যুবলীগের কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের উদ্বোধনী দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর যুবলীগ। 
কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ই মার্চ মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন। বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হবে। ঐদিন রাত ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষে সুরমা নদীর সম্মুখস্থ ক্বীনব্রীজে ফানুশ উড়ানো হবে।
উক্ত কর্মসূচী সফল ও স্বার্থক করে তোলার জন্য সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। বিজ্ঞপ্তি   
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ