৮:৩৮ অপরাহ্ণ
খালেদা জিয়া ও মকসুদের মুক্তির দাবীতে জালালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের মুক্তির দাবিতে জালালপুর ইউনিয়ন যুবদল-ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বুধবার বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সভায় বক্তবরা বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সরকার প্রমাণ করুক দেশে গণতন্ত্র আছে। দেশে বিভিন্ন বড় বড় অপরাধীরা জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে অতচ সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে জামিন দিচ্ছে না বর্তমান একদলীয় শাসন ব্যবস্থার সরকার। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ সহ দেশের সকল নেতাকর্মীর মুক্তি জানান যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।
পথসভায় সিলেট জেলা যুবদল নেতা সুজন আল মামুন সুন্দর এর সভাপতিতেব ও ছাত্রদল নেতা আনিসুর রহমান অপূ এবং আশফাক জামান রাজবীর এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা বাহার উদ্দিন কুটন, জেলা ছাত্রদল নেতা সৈয়দ মাহতাব, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা আজাদুর রহমান আজাদ, ছাত্রনেতা রাজু আহমেদ।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, সুলতান খা,ঁ সুলেমান আহমদ, মুস্তাক আহমদ, কাওছার আহমেদ, জিবলু আহমেদ, সালাম, স্বপন আহমেদ কাওসার, পাবলু জাহেদ, কামরাজ, তানজির, জুয়েল, মুহিত, উজ্জ্বল, হাবিব, নাজিম উদ্দিন, ইউসুফ শাহরিয়ার নাজিম, মুন্না আহমদ, মিজান, মাসেদ, তানভীর আহমেদ, নয়ন, আব্দুল হক প্রমুখ। -বিজ্ঞপ্তি