রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ মার্চ ২০ ২০
৭:৩৩ পূর্বাহ্ণ

সিলেট ইসলামি একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট ইসলামি একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান। একাডেমির প্রিন্সিপাল মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় নয়; একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদের মাঝে নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো জরুরি।’
বক্তব্যে অতিথিরা সদ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনা বৃদ্ধির আহ্বান জানান। একাডেমির ভাইস প্রিন্সিপাল মো. তাজউদ্দীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, কমিউনিটি নেতা মিসবাহ উদ্দিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. আখলাক আহমদ, হলি আরবান প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, ঝর্ণা তরুণ সংঘের সভাপতি মো: সাজুয়ান আহমদ, এসটিভি ইউকের ভাষ্যকার মাওলানা সফিক উদ্দিন।
অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আব্দুল বাসিত চৌধুরী পারভেজ। বক্তব্য দেন লুৎফুর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী হুজাইফা হাসান রিতাজ। দেশাত্ববোধক গান পরিবেশন করেন শিক্ষার্থী সুহানা ইসলাম তানজিনা। ইংরেজীতে বক্তব্য দেন শিক্ষার্থী ইয়াসিন আল সায়ার। কোরআন তেলাওতের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন একাডেমির প্রিন্সিপাল মো. আব্দুল হান্নান।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ