৯:২৫ অপরাহ্ণ
ভারতে মুসলমান নির্যাতন ও হত্যার প্রতিবাদে করিমগঞ্জ বাজারে মানববন্ধন
ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যা, নির্যাতন ও মসজিদে হামলার প্রতিবাদে বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট সদর উপজেলার মগলগাও ইউনিয়নে মঙ্গলবার ৩ মার্চ ২টায় করিমগঞ্জ বাজারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভারতে উগ্রবাদী হিন্দুরা ভারত সরকারের প্রত্যক্ষ মদদে মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। মুসলিম মা-বোনদের নির্যাতন করছে। তাদের ঘরবাড়ি, দোকানপাট লুণ্ঠন ও মসজিদে আগুন দিয়ে তান্ডবলীলা চালাচ্ছে। দুনিয়ার কোনো মুসলমান এগুলো বরদাশত করতে পারে না। বক্তারা এসব ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। অসাম্প্রদায়িক এ দেশে নরেন্দ্র মোদির মতো সাম্প্রদায়িক, খুনি ও দাঙ্গাবাজ আসতে পারে না। বক্তারা বাংলাদেশে নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবি জানান।
বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল কাদির রেজার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক সুলতান খাঁন, মাওলানা আবুল লেইছ, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আ. ন. ম. মাছুম, মাওলানা আব্দুল্লাহ, রাহাতুল ইসলাম, উবায়দুর রহমান, ডা. শামীম আহমদ, সংগঠনের সহ সভাপতি নুর মিয়া, সহ সভাপতি নজরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মাওলানা আরশ আলী, মাওলানা সালেহ আহমদ, জগলু মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং মোগলগাঁও ইউপি সদস্য মঈন উদ্দিন, ফখর উদ্দিন, জমির উদ্দিন, আলমাছ, আমির আলী, কামাল আহমদ, লুৎফুর রহমান, মাছুম, বুরহান, কাদির, মনির, আজমল, ইব্রাহিম আলী, গোলাম আলী, কালাম, ফরিদ উদ্দিন, খছরু মিয়া, নুরুল আমিন প্রমুখ। মানববন্ধনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহুরুল ইসলাম তোহা এবং মানববন্ধনে মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি