রবিবার, জুলাই ১৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মার্চ ২০ ২০
৪:৫৮ অপরাহ্ণ

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ফখরুল সাহেব আমার সাথে টেলিফোনে কথা বলেছেন

জাতীয় ডেস্ক:: কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে।
আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।
কাদের বলেন, খালেদা জিয়া যে মামলায় কারাগারে রয়েছেন তা হচ্ছে দুর্নীতির মামলা। এটা কোনো রাজনৈতিক মামলা নয়। রাজনৈতিক মামলা হলে সরকার বিবেচনা করতে পারতো। বিষয়টা এখন সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবং খালেদা জিয়ার স্বজনদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বলছেন, তবে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেননি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ