রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ মার্চ ২০ ২০
৬:২৪ অপরাহ্ণ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে তুলার গোদামে আগুন,  কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে একটি তুলার গোদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।  এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে বলে জানা গেছে।  মঙ্গলবার বেলা  ৪টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ঠাকুর বাড়ির পুকুর পারের মেসার্স চুনু বেডিং এর  তুলার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিলেট আলমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শকট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়।
মেসার্স চুনু বেডিং এর  মালিক সত্ত্বাধিকারী নজরুল ইসলাম চুনু মিয়া জানান,  তার গোদামে থাকা দুটি তুলার মিশিন সহ ৬/৭ লাখ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, গত সোমবার দুই ট্রাক তুলা গোদামে আনা হয়েছিল। এই অগ্নিকান্ডে তার সবকিছু ছাই হয়ে গেছে, তিনি নিঃস্ব হয়ে গেছেন বলেও জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ