২:৪৭ অপরাহ্ণ
টিআইবি বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের
বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতি নিয়ে কাজ এই গবেষণা প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা ও বক্তব্য একপেষে৷ একটা পক্ষের ওকালতি করে৷ সরকারের বিপক্ষে যা খুশি বলে। যে ভাষায় বিএনপি কথা বলে, তারাও সে ভাষায় কথা বলে।
এ জন্যই বলছি, তারা বিএনপির দালাল। তিনি আরো বলেছেন, তাদের গবেষণা তাদের বিষয়। এই গবেষণায় কোনো নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। টিআইবির বিরুদ্ধে আইননি ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই যে কথা বলছি এটাই তো যতেষ্ট।
সব ব্যাপারে কি মামলা ঠুকে দিতে হবে? মামলা করে সব কিছুর সমাধান হয় না। রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করতে হয়। রিজভী তো প্রতিদিন কত কথাই না বলে! আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্রন্দনের বিষয়ে এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, আমরা একটা রাজনৈতিক দল। আমাদের পার্টির এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিলো। রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমরা একটা রণকৌশল নিয়েছিলাম।
আমাদের দলের ভেতরে সমস্যা, আন্তকলোহ হচ্ছে এটা নতুন না। সব রাজনৈতিক দলেই দ্বন্ধ থাকবে, কলোহ থাকতে পারে। আমাদের দল নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা কেন? আমাদের দল তো এগিয়ে যাচ্ছে। একাধারে ১৫ বছর আমরা পাওয়ারে৷ আমরা সব কিছু মোকাবিলা করে, চলার পথে এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের নেতৃত্ব, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রশ্নে আমাদের কোনো দ্বিধা নেই, বিরোধ নেই। আওয়ামী লীগের সুবিধাটা ওখানেই। তিনি বলেন, দুই একজনের (দলীয় নেতাকর্মীর নেতিবাচক মন্তব্য) ভাষাটা আমাদের নেত্রীরও দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রকাশ্যে কথাও বলেছেন। আমিও বলতে চাই, তাদের