৭:৫৭ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণ'.হত্যা'.র নিন্দা জানিয়ে শাবিপ্রবিতে সংহতি স'.মা'.বেশ
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, রসায়ন বিভাগের অধ্যাপক ড. সেলিম মিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মুহাম্মদ আব্দুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সমাবেশে অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, “গাজায় পৃথিবীর ইতিহাসে অন্যতম নিকৃষ্ট মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে।
পৃথিবীর কোনো যুদ্ধনীতিতেই শিশু, নারী ও বৃদ্ধদের ওপর হামলার অনুমোদন নেই। এসব নীতিকে উপেক্ষা করে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
বিশ্ব বিবেক, জাতিসংঘ, আরব লীগ, ওআইসি এবং মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও লজ্জাজনক।” তিনি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।