রবিবার, জুন ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ জুন ২০ ২০
৩:৪৮ পূর্বাহ্ণ

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের শোক

সিলেট সিটি করপােরেশনের সাবেক মেয়র, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা জনাব  বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শােক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি রুহুল আমিন ও সাধারন সম্পাদক নজির হোসেন লাহিন।
এক শােকবার্তায় তারা বলেন- বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ কয়েক দশক ধরে সিলেটে পৌরসভার কমিশনার থেকে শুরু করে নগর পিতা হয়ে ও মানুষের সেবা ও কল্যাণে আমৃত্যুই তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন। সিলেটের অসহায়,গরীব- দুঃখী মানুষেরা তাদের কাছের স্বজন ও গ্রহনযােগ্য একজন জনপ্রতিনিধিকে হারালাে। এমন মানবিক গুণাবলি সমৃদ্ধ সেবকের  চিরবিদায় নিঃসন্দেহে দুঃখজনক।
পরিশেষে উনার পরকালের শান্তি কামনা করেন। আল্লাহ যেন উনাকে জান্নাতের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেন। আমিন

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ