মঙ্গলবার, আগস্ট ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ জুন ২০ ২০
১২:০ ০ পূর্বাহ্ণ

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে  সিলেট মহানগর যুবলীগের শোক 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, সিলেটের কৃতি সন্তান বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

১৫ জুন সোমবার এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এক শোক বার্তায় তিনি বলেন, একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন কামরান। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিজ্ঞপ্তি 
 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ