সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৫ ডিসেম্বর ২০ ২১
৯:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকে বিদায় বরণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা ইউনিটের উদ্যোগে সিনিয়র কেয়ারটেকার মোঃ ইজ্জত আলীর বদলী ও সিনিয়র কেয়ারটেকার মোঃ জয়দুল হোসেন পাটোয়ারী ও মোঃ আব্দুল মোতালেব এর যোগদান উপলক্ষে ১৫ ডিসেম্বর বিকালে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের যুগ্ম-পরিচালক মোঃ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও যুগ্ম-পরিচালক মোঃ বাবুল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ডিজিএম ও অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ। বক্তব্য রাখেন সিবিএর সভাপতি মোঃ আজিজুর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিদায়ী ও বরণীয় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ