বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৮ আগস্ট ২০ ২০
১০ :২০ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে ৮ নং ওয়ার্ড শ্রমিকলীগের দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৮ নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
২৭ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর নগরীর  গোয়াবাড়ি  মহানগর শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক মির্জা হামিদ অভির বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও সকল শাহাদতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ সুলতান মাহমুদ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ  সিলেট জেলা সাবেক জেলা কমান্ডর মির্জা জামাল পাশা।
  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সাবেক ছাত্রনেতা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।
মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মাসুম আহমদ এর সভাপতিত্বে ও  মোশারফ হোসেন জাকির   পরিচালনায় আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, আব্দুল হান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জহির মিয়া, মতিন মিয়া, এমদাদুল ইসলাম বকুল, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মীর আব্দুল করিম পাখি, মনিরুজ্জামান মনু, যুগ্ন সাধারণ রেজানুর রহমান সেলিম, সাবেক যুবলীগ নেতা শ্যামল সিংহ,  নিখিল দে, মহানগর শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক মির্জা হামিদ অভি, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন জীবন, মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, মহানগর শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক সুপংকর দাশ,পুলক সরকার, এম এ হক (বিদ্যু), ফরহাদ আহমদ জীবন, মহানগর শ্রমিকলীগের সদস্য জাকারিয়া আহমদ, সাবেক যুবলীগ নেতা হারুনুর রহমান হাারুন, অপু দাশ, করুনা দেবনাথ, মুক্তিযোদ্ধা সন্তান খায়রুল লাভলু, রিয়াদ মিন্টু, ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন তাসলিম, মহানগর ছাত্রলীগ নেতা সৌরভ দেব, বখতিয়ার আহমদ যুহরী, সানি কবির, সনজয় কবির, নাহিদ হোসেন, সাখাওয়াত ফাহিম বাদল বাদশাহ সহ মহানগর শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ