সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৯ জানুয়ারী ২০ ২২
১১:১৫ অপরাহ্ণ

সোবহানী ট্রাষ্টের পক্ষ থেকে ৭ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কমল বিতরণ
দক্ষিণ সুরমায় ৭ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে সোবহানী ট্রাষ্টের পক্ষ থেকে কমল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লাউয়াই গ্রামে মরহুম আলহাজ্ব গোলাম সোবহানী ওলি মিয়া স্মরনে গঠিত সোবহানী ট্রাষ্টের পক্ষ থেকে এ কমল বিতরণ করা হয়।

সোবহানী ট্রাষ্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল আব্দুল্লাহ শিহাবের পরিচালনায় কমল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন আহমদ।

অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লাউয়াই জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী সাহার মিয়া, লাউয়াই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, লাউয়াই স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি হাজী ইউনুস মিয়া খসরু, সহ সভাপতি মোঃ রিজ্জাদ আহমদ, সহ সভাপতি আলী আহমদ খান, সাধারণ সম্পাদক হাজী আব্দুস সত্তার, ইউপি সদস্য এনাম আহমদ, রাসেল মাহমুদ, শাহিন আহমদ, সোবহানী ট্রাষ্টের দায়িত্বশীলদেরন মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমিন আহমদ, শাহ রাজিব আহমদ, আমিন উদ্দিন, আব্দুল বাছিত, সাজু আহমদ, আলী হোসেন, সাজলু তালুকদার, শাহিন তালুকদার, পাবেল আহমদ, তোফায়েল আহমদ, শাকি কাউছার, নাঈম আহমদ, তানভির আহমদ, শিমুল আহমদ, শাহ নাজিম আহমদ, নাহিদ আহমদ প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ