মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ মে ২০ ২০
৬:৩৯ অপরাহ্ণ

ফেঞ্চুগঞ্জে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সামাদ চৌধুরী এমপি

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস একটি মহামারী রোগ। এ রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ঘরে থাকতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনা ভাইরাসমুক্ত রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। সরকারি নির্দেশনা মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অসংখ্য লোকের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও কিছু লোকের প্রাণহানি ঘটেছে। সরকারের দক্ষতায় দেশে অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো, তাই আমাদেরকে সরকারের নির্দেশিত নিয়ম-নীতি মেনে চলতে হবে। তবেই করোনা ভাইরাস ঠেকানো সম্ভব হবে। 
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১০ মে রোববার ফেঞ্চুগঞ্জে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভার ভিউ নামক স্থানে দলিত সম্প্রদায় কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহ্বায়ক আবদুল বারি , উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ। 
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবসরপ্রাপ্ত আজিজুর রহমানের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  আকরাম হোসেন, বীর মুক্তিযুদ্ধা বাচ্চু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল হাই নন্না প্রমুখ। বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ