রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৪ ফেব্রুয়ারী ২০ ২২
১২:২৮ পূর্বাহ্ণ

কান্দিগাওয়ে বারি হাইব্রিড বেগুন-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
সিলেটে কৃষি উন্নয়ন করপোরেশনের বারি হাইব্রিড বেগুন-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের পশ্চিম দর্শা ঈদগাহ মাঠে বিএডিসি (বীজ বিপনন) সিলেট অঞ্চলের আয়োজনে প্রদর্শনী মাঠ পরিদর্শন ও কৃষক সমাবেশ হয়।

বিএডিসি, ঢাকার মহাব্যবস্থাপক (বীজ) কৃষিবিদ প্রদীপ চন্দ্র দে-এর সভাপতিত্বে বিএডিসি, সিলেট-এর উপপরিচালক কৃষিবিদ সুপ্রিয় পালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএডিসি, ঢাকার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বারি হাইব্রিড বেগুন-৪ এর উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ