রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৩ ফেব্রুয়ারী ২০ ২২
১২:৩০ পূর্বাহ্ণ

সিলেটে জনতা ব্যাংকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগ কর্তৃক বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা  কার্যালয়ে উত্তোলন করা হয়।
সকাল ৯টায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য়ের উপর বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, কাজীটুলা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ছয়ফুল আলম চৌধুরী, জালালাবাদ শাখার ব্যবস্থাপক জনাব মাধব রাম পাল, বিভাগীয় কার্যালয়ের এসপিও শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, সিলেট কর্পোরেট শাখার এসপিও ইমন চন্দ্র দাস, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন।

বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তাজপুর শাখার ব্যবস্থাপক দীপংকর দেব, গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক সঞ্জীবন তালুকদার, কুমারগাঁও শাখার ব্যবস্থাপক দীপিকা রহমান, বিভাগীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আকলিমা খাতুন ও রাজিব কুমার মিত্র, কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ ফেরদৌস মিয়া, এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার রাজিব কান্তি পাল, সিনিয়র অফিসার এস মঞ্জুর আল হাসান, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার তৃপ্তি পূরকায়স্থ, শ্বেতা ভট্টাচার্য্য, শ্রমিকলীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক মোঃ শামীম রশীদ চৌধূরী, স্বাধীনতা অফিসার্স পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন  জনতা ব্যাংক সিবিএ, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলালসহ সিলেট বিভাগের সকল নির্বাহী, র্কমর্কতা ও র্কমচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে  বিভাগীয় কার্যালয় হতে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে শোক র‌্যালী করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ