সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৭ ডিসেম্বর ২০ ২১
৮:০ ২ অপরাহ্ণ

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের শীতবস্ত্র বিতরণ

অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। আজ সোমবার (২৭ ডিসেম্বর) নগরীর চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, রেড ক্রিসেন্টের উপ-পরিচালক মো. আব্দুস সালাম, হিসাব রক্ষণ কর্মকর্তা ফারহান আমির জামান, কর্মকর্তা পার্থ সারথি দাস, সাবেক যুব প্রধান ও কোভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক মো. নাজিম খান, সাংবাদিক আতিকুর রহমান নগরী, যুব রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য পলাশ গুন, মোঃ মোস্তফা আহমদ, মেহেদী হাসান সুমন, ইয়া সুলতানা মৌসুমী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ