১১:৫৭ অপরাহ্ণ
২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে ২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ও দুপুর ১২টায় মোগলাবাজার সংলগ্ন রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির এর সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, ঢাকা ঐতিহাসিক নারিন্দা সেন্ট্রাল জামে মসজিদের খতিব আন্তর্জাতিক বক্তা মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, আল হামিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মজনু মিয়া, শওকত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী ছানা মিয়া, ইকবাল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী ইকবাল হোসেন, কাজিরগাও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা লন্ডন প্রবাসী আলমাছ আহমদ ও মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউ.কে'র সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, দিলোয়ার হোসাইন, নামর আলী, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, হারুনুর রশিদ হীরন, জাহেদ হোসেন, ময়নুল ইসলাম মনজুর ও শাহাব উদ্দিন শিহাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, এনটিভি ইউরোপ উসমানীনগর উপজেলা প্রতিদিন মোঃ আবু হানিফা, সাংবাদিক জাকারিয়া তালুকদার, কাজিরগাও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সারিক মিয়া, ডাঃ রিয়াজ উদ্দিন, বশির আহমদ বাবুল, শাহজাহান মিয়া, আব্দুস শহিদ ও জিলু মিয়া প্রমুখ।
জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মোগলাবাজার তথা বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। অদ্য দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার ২টি স্থানে ৭০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল-১৩কেজি, ডাল-১কেজি, পিয়াজ-২কেজি, লবণ-১কেজি, সোয়াবিন তেল-১লিটার, আলু-৪কেজি ও আটা-১কেজি) মোট ২৩কেজি করে বিতরণ করা হয়।
ট্রাস্টের এই খাদ্যসামগ্রী বিতরণ ক্রমান্বয়ে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়েও বিতরণ করা হবে।